|
ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনকালীন কমিটির দায়িত্বে আমিনুল হাজারী
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনকালীন কমিটির দায়িত্বে আমিনুল হাজারী গত বৃহস্পতিবার (৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল হাজারী। দায়িত্ব গ্রহণের পর সংগঠনের সদস্য, প্রবাসী সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি। এক বিবৃতিতে আমিনুল হাজারী বলেন, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী সংগঠন। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা হবে। একই সঙ্গে সকল সদস্যের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী, গতিশীল ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হবে। সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ২০২২ সালে একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক পলাশ রহমান। পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
