|
বাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভা রবিবার (৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স পরিদর্শনে এসে ইউএনও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, কৃষি উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়। সংসদ সদস্য ডা. আব্দুল বারী বলেন, বাগমারার উন্নয়নকে আরও গতিশীল করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। সম্প্রতি যোগদানকারী ইউএনও সেলিম আহমেদ উপজেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সভায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
