ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
তরুণদের খেলাধুলায় ফেরাতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 24 September, 2026, 12:10 PM

তরুণদের খেলাধুলায় ফেরাতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

তরুণদের খেলাধুলায় ফেরাতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় তরুণ ও কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল, ভলিবল ও ভলিবল নেট বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২৬) দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার হেডম্যান, কার্বারি, গণ্যমান্য ব্যক্তি ও কিশোরদের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বেতছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও ‘দি বেবি টাইগার্স’-এর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রাকিবুল ইসলাম এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

তরুণদের খেলাধুলায় ফেরাতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

তরুণদের খেলাধুলায় ফেরাতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

সেনাবাহিনী সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা, শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করা এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত এলাকার তরুণদের মাঠমুখী করতে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে আরও উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় স্থানীয় হেডম্যান, কার্বারি, গণ্যমান্য ব্যক্তি ও কিশোর-তরুণরা উপস্থিত ছিলেন। ক্রীড়া সামগ্রী পেয়ে স্থানীয় তরুণরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান।

তরুণদের খেলাধুলায় ফেরাতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

তরুণদের খেলাধুলায় ফেরাতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

স্থানীয়দের মতে, প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার সুযোগ ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকট রয়েছে। সেনাবাহিনীর এমন উদ্যোগ তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করবে।

‘ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল—মাদক ছেড়ে মাঠে চল’—এমন বার্তাকে সামনে রেখে দীঘিনালা জোনের এ উদ্যোগ তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status