|
রাঙ্গামাটিতে কাউখালী থানা পুলিশের অভিযানে ৮৭ ইয়াবা টেবলেট সহ দু'জন আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাঙ্গামাটিতে কাউখালী থানা পুলিশের অভিযানে ৮৭ ইয়াবা টেবলেট সহ দু'জন আটক আটককৃতরা হলোঃ কলমপতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব আদর্শগ্রাম এলাকার আব্দুল গফুরের ছেলে তারেক (৩০) ও রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত সৈয়দুর রহমানের ছেলে সেকান্দর রহমান (৪৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে দিবাগত রাত ১.৩০ দিকে কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল বেতবুনিয়া ইউনিয়নের সুগারমিল তিন রাস্তার মোড়ে চেক পোস্ট বসিয়ে ৫২ পিস ইয়াবা টেবলেট সহ তারেককে আটক করে। পরে তারেকের দেয়া তথ্য মতে রাত আড়াইটার দিকে বেতবুনিয়া ডাকবাংলো এলাকার শাকিল ডেকোরেশনে তল্লাশি চালিয়ে আরো ৩৫ পিস ইয়াবা টেবলেট সহ সেকান্দর রহমানকে আটক করে পুলিশ। আটককৃত দু'জনের বিরুদ্ধে কাউখালী থাসায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনী ১০(ক)/৪১ রুজু করা হয়। আইনী পক্রিয়া শেষে আসামীদের আজ আদালতে প্রেরন করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি নিয়ে দেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে শেখের বেটি আইতাছে স্লোগান
বিপৎসীমায় কাপ্তাইয়ের পানি, রাতে খুলে দেওয়ার সিদ্ধান্ত ১৬ জলকপাট
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
