|
স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই শক্তিশালী গণতন্ত্রের চাবিকাঠি:এমপি ফয়সল
নতুন সময় প্রতিনিধি
|
![]() স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই শক্তিশালী গণতন্ত্রের চাবিকাঠি:এমপি ফয়সল রোববার সকালে নোয়াপাড়া এলাকায় নিজ বাসভবনে মাধবপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি ফয়সল বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করা উচিত। তিনি উল্লেখ করেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে অপতথ্য ও মিথ্যা সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং দেশের জন্য ক্ষতিকর। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা দায়িত্বশীলতার সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করবেন। আমাদের কোনো ভুলত্রুটি থাকলে গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকবেন।” তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে দেশে সাময়িক জ্বালানি তেলের সংকট দেখা দিলেও তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি সম্প্রতি টানা বৃষ্টি ও ঝড়ের কারণে এলাকায় গাছপালা উপড়ে পড়া, ঘরবাড়ির ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। এসব পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলেও উল্লেখ করেন। সংসদ সদস্য বলেন, সরকারের বরাদ্দকৃত উন্নয়ন কার্যক্রম শতভাগ বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। উন্নয়ন প্রকল্পে যেন কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতা না থাকে, সে বিষয়ে তিনি সতর্ক থাকার কথাও জানান। তিনি বলেন, “মাধবপুর-চুনারুঘাটবাসী আমাকে যে প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন, সেই আস্থা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
