|
কুড়িগ্রামে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুড়িগ্রামে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ আজ ৩মে রোববার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাকেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুস আলী, সাংবাদিক ও আইনজীবী আহসান হাবীব নীলু, ফজলে ইলাহী স্বপন, শ্যামল ভৌমিক, আতাউর রহমান বিপ্লব, রেজাউল করিম রেজা, ওয়াহেদুজ্জামান তুহিন, জাহানুর রহমান খোকন ও রেশমা বেগমসহ অন্যরা। বক্তারা বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকদের মূল দায়িত্ব। তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া সমাজের সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।” সভায় অন্যান্য বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
