|
কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন মাদকসহ ১১ জন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
|
![]() কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন মাদকসহ ১১ জন গ্রেফতার আজ ৩ মে রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। মিডিয়া সেলের তথ্য মতে জানা যায়, ২ মে রাত হতে চলমান ২৪ ঘন্টার বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায় ৬৫ পিস ইয়াবা ও ০৪ বোতল ইস্কাফ উদ্ধার সহ ০১ জন, নাগেশ্বরী থানায় ০৬ পিস ইয়াবাসহ ০১ জন, ভূরুঙ্গামারী থানায় ৫৫০ গ্রাম গাঁজাসহ ০৪ জন, রাজিবপুর থানায় ৩০০ গ্রাম গাঁজা সহ ০১ জন ও রৌমারী থানায় ৭৮ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করে উলিপুর থানায় ৩ জন ও চিলমারী থানায় ১ জনকে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ শত টাকা জরিমানা প্রত্যেক জনকে সাজা প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের নির্দেশে কুড়িগ্রাম জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ০৮ জন মাদক কারবারি ও মোবাইল কোর্টে ০৩ জন সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে কুড়িগ্রাম জেলা পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
