|
পেকুয়া বাজারে ফুটপাত দখলমুক্তে শৃঙ্খলা ফেরাতে মাঠে যুবদল নেতা মুকুট
নতুন সময় প্রতিনিধি
|
![]() পেকুয়া বাজারে ফুটপাত দখলমুক্তে শৃঙ্খলা ফেরাতে মাঠে যুবদল নেতা মুকুট পরিদর্শনকালে তিনি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত ঘুরে দেখেন এবং যেসব স্থানে হকাররা ফুটপাত দখল করে ব্যবসা করছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে অনুরোধ জানান, ফুটপাত দখল করে কোনো ধরনের মালামাল বিক্রি না করতে এবং নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনা করতে। একই সঙ্গে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। বাজার পরিদর্শনের সময় দেখা যায়, সড়কের দুই পাশ ও ফুটপাত জুড়ে বিভিন্ন দোকানপাট ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। পথচারীরা জানান, পেকুয়া বাজারে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও সড়কের ওপর ব্যবসা করার প্রবণতা বেড়ে গেছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও বয়স্ক মানুষদের চলাচল করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় বাধ্য হয়ে সড়কের মাঝখান দিয়ে হাঁটতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে হাটবার ও ব্যস্ত সময়গুলোতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তারা বলেন, ফুটপাত দখলমুক্ত না করলে এই সমস্যা কখনোই সমাধান হবে না। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে কামরান জাদিদ মুকুট বলেন, পেকুয়া বাজার আমাদের সবার। এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের সম্মিলিত দায়িত্ব। ফুটপাত দখল করে ব্যবসা করলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট তৈরি হয়, যা কারো জন্যই মঙ্গলজনক নয়। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, তবে নিয়মের বাইরে কিছুই মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, হকার ভাইদের প্রতি আমাদের আহ্বান আপনারা নির্ধারিত স্থানে ব্যবসা করুন। আমরা চাই সবাই ব্যবসা করুক, কিন্তু তা যেন নিয়ম মেনে হয়। প্রয়োজন হলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা নিয়েও ভাবা যেতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
