|
উৎসব মুখর পরিবেশে পর্তুগালে উইন্টার ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত
ডাল্টন জহির, লিসবন পর্তুগাল
|
![]() উৎসব মুখর পরিবেশে পর্তুগালে উইন্টার ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত হিমেল হাওয়ার পরশ নিয়ে শীতের আগমনীকে স্বাগত জানাতে অনুষ্ঠানে কয়েকশ' বাংলাদেশী ও তাদের পরিবার সহ শিশু কিশোররা মিলিত হন। বাংলাদেশী কমিউনিটির সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত ছিল এই আয়োজন। দল-মত নির্বিশেষে সবাই শীত উৎসবে সমবেত হন। তাঁরা বিভিন্ন ধরনের শীতের পিঠা, কাবাব, পায়েস, চটপটি, ফুসকা, কেকসহ মুখরোচক বাংলাদেশী খাবার পরিবেশন করেন। পর্তুগাল বাংলা প্রেসক্লাব এর পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। ![]() উৎসব মুখর পরিবেশে পর্তুগালে উইন্টার ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিশুর হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়। লিসবনের অন্যতম বড় পার্কে মনোরম পরিবেশে বনভোজনের আমেজে মধ্যাহ্নভোজে মিলিত হন কয়েকশ' বাংলাদেশি। ![]() উৎসব মুখর পরিবেশে পর্তুগালে উইন্টার ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত ![]() উৎসব মুখর পরিবেশে পর্তুগালে উইন্টার ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত শেষ বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে কণ্ঠশিল্পী এফ আই রনির শ্রুতিমধুর গানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
