ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রেতাদের বলতেন ‘তেল নেই’, অভিযানে বেরিয়ে এলো ১৫ হাজার লিটার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 May, 2022, 2:30 PM

ক্রেতাদের বলতেন ‘তেল নেই’, অভিযানে বেরিয়ে এলো ১৫ হাজার লিটার

ক্রেতাদের বলতেন ‘তেল নেই’, অভিযানে বেরিয়ে এলো ১৫ হাজার লিটার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর রেলওয়ে বাজারের একটি দোকানের দুটি গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে এসব তেল উদ্ধার করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান।

তিনি বলেন, ঈদের আগে বিপুল পরিমাণ সয়াবিন গুদামজাত করে পাহাড়তলী বাজারের সিরাজ স্টোর। এসব তেল খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি না করে গুদামে রেখে দেন তারা। পরে বর্তমান বাজার দরে বিক্রির অপচেষ্টা চালান। অভিযান চালিয়ে তাদের দুটি গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, এতদিন তেল না থাকার অজুহাত দেখাচ্ছিলেন প্রতিষ্ঠানটির মালিক সিরাজ সওদাগর। ক্রেতারা গেলে তিনি তেল নেই বলে জানাতেন। দাম বাড়ার পরে পুরোনো তেলগুলো নতুন দামে বিক্রি শুরু করেন তিনি। এ ঘটনায় এখনো তাকে জরিমানা করা হয়নি। অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status