ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
কাউখালী থানার বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ০২ জন গ্রেফতার
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Thursday, 23 July, 2026, 9:16 PM

কাউখালী থানার বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ০২ জন গ্রেফতার

কাউখালী থানার বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ০২ জন গ্রেফতার

আজ ২৩ জুলাই রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরী-এর নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রাত আনুমানিক ০১:৫৫ ঘটিকায় কাউখালী থানাধীন ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী তিন রাস্তার মোড়, চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের বটতলা এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় এসআই (নিরস্ত্র) সৈয়দ বকতিয়ার আলী, এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হাসান এবং সঙ্গীয় ফোর্স ১৫০ (একশত পঞ্চাশ) লিটর দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ (মূলি) ও ০১টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ বেল্লাল কবির তবি (৪৬), পিতা- আব্দুর রউফ, সাং- মানিকছড়ি, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি। ২। নেউছিন রাখাইন (৪০), পিতা- কেংগ্রী রাখাইন, সাং- ঘাগড়া বাজার, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি।

এ ঘটনায় কাউখালী (বেতবুনিয়া) থানায় এফআইআর নং-০৭, তারিখ-২৩ জুলাই ২০২৬, জি.আর. নং-৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৩৭/৩৮/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার প্রদান করা হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমান-এর ওপর।কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরী বলেন রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং ও সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status