ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 July, 2026, 9:22 PM

গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবা মো. রিপন হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুবক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী (পিপি) মোছাম্মৎ সেলিনা বেগম এবং আসামি পক্ষে লিগ্যাল এইড থেকে নিযুক্ত আইনজীবী মো. সোহেল জামিন সরকারসহ অন্যান্য আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণী ও রাষ্ট্রপক্ষের পিপি মোছাম্মৎ সেলিনা বেগম জানান, ঝিনাইদহের শৈলকুপা থানার পুরাতন দোহারো খুলুমবাড়ি এলাকার মো. রিপন হোসেন পরিবার নিয়ে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন মাধবপুরের 'বরিশালের টেক' এলাকায় বসবাস করতেন। গত বছরের ২৬ মার্চ রাতে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ১০টার দিকে রিপন হোসেন তার ১৫ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় ভিকটিমের মা মোসা. জোসনা বেগম (৩৯) বাদী হয়ে স্বামী রিপন হোসেনকে আসামি করে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

মামলার তদন্ত শেষে কাশিমপুর থানার এসআই রোকন মিয়া গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে চলতি বছরের ১১ মে আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন এবং মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। বিচারিক প্রক্রিয়া শেষে চার্জ গঠনের মাত্র ২ মাসের মাথায় বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করলেন।

রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী মো. সোহেল জামিন সরকার অসন্তোষ প্রকাশ করে বলেন, "রাষ্ট্রপক্ষের সাক্ষীদের আমি জেরা করেছি এবং তাদের বক্তব্যের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে। তা সত্ত্বেও আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। লিগ্যাল এইডের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে আমি এ রায়ে সংক্ষুব্ধ।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status