ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দাগ-চিহ্নে ভরা শরীর আমার আশীর্বাদ: স্বস্তিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 May, 2022, 2:39 PM

দাগ-চিহ্নে ভরা শরীর আমার আশীর্বাদ: স্বস্তিকা

দাগ-চিহ্নে ভরা শরীর আমার আশীর্বাদ: স্বস্তিকা

আজ মা দিবস। মায়েদের দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তারকা থেকে সাধারণ মানুষ। মা হওয়ার পর মেয়েদের শরীরে যেসব বদল আসে তা নিয়ে বরাবরই খোলাখুলিভাবে কথা বলেছেন স্বস্তিকা। এদিন নেট মাধ্যমে পোস্ট করে সেই সকল মাকে সেলাম জানিয়েছে অভিনেত্রী, যারা গায়ে স্ট্রেচ মার্ক, খুঁত শরীর নিয়েও মা হওয়াটা শ্রেষ্ঠ পাওনা বলে মনে করেন।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘এক শিশুকে আমার মধ্যে লালন করি। আমি একটা বাচ্চাকে বুকে নিয়ে শুয়েছি। বমি, তার মলত্যাগ সব কিছু সামলে রাতের পর রাত চেয়ারে বসে জেগে কাটিয়েছি। আমার শরীর নিখুঁত নয়, দাগ ও চিহ্নে ভরা। কিন্তু আমি যখন আয়নার দিকে তাকাই তখন একজন মাকে দেখতে পাই, এর চেয়ে বড় সম্মান বা আশীর্বাদ আর কিছু নেই।’

অভিনেত্রী যে ছবি দুটি পোস্ট করেছেন তার সঙ্গে নিজের মিল খুঁজে পান বলে জানিয়েছেন। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে অন্বেষা। মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। ২০০৭ সালে প্রমিত সেনের সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে একা হাতে মানুষ করছেন স্বস্তিকা। তাই মেয়ে অন্বেষার কাছে স্বস্তিকাই তার মা এবং বাবা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status