|
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
ওমর ফারুক, নেছারাবাদ
|
![]() নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ এ সময় দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়। সে পাশ্ববর্তী কাউখালী উপজেলার বেতকা এলাকার এনায়েত হাওলাদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পর্যটন এলাকা নামে পরিচিত আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগানে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ। জানাগেছে, ওই যুবক আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগানে ট্রলারে করে উচ্চস্বরে সাউনডবক্স বাজিয়ে পেয়ারা বাগান ভ্রমনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ২ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন এবং ২টি সাউন্ডবক্স জব্দ করেন। উল্লেখ্য,পর্যটন এলাকায় শান্তি শৃঙ্খলা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে অতি সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত ৮ দফা নির্দেশনা জারি করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
