ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩
রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
মঈন উদ্দীন, রাঙামাটি
প্রকাশ: Thursday, 23 July, 2026, 6:34 PM

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

রাঙামাটিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে শহরের কুমার সমিতি রায় জিমনেসিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

জেলা প্রশাসক নাজমা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙামাটি সদর জোন কমান্ডার মো. এবারানুল রাহাত (পিএসসি), রাঙামাটির বন সংরক্ষক আবদুর আউয়াল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষরোপণ উদযাপন কমিটির সদস্য সচিব এস এম সাজ্জাদ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের যে কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, তা সফল করতে সরকার, প্রশাসন এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। পাহাড়ের যেসব এলাকা বৃক্ষশূন্য, সেগুলো চিহ্নিত করে পরিকল্পিতভাবে বনায়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে বন ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে অতিথিরা অনুষ্ঠানের স্থানে প্রতীকী বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এর আগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমার সমিতি রায় জিমনেসিয়াম মাঠে এসে শেষ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status