ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 July, 2026, 8:50 PM

গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭

গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদের নেতৃত্বে এবং এসআই শামসুজ্জামানের উপস্থিতিতে জয়দেবপুর রোডের 'হোটেল রাজমনি' আবাসিক হোটেলে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুফতি মোছা. সাকুরা আক্তার (২০) — পিতা: মৃত নাজিম উদ্দীন, ধোবাউড়া, ময়মনসিংহ। মুফতি মোছা. সুমি বেগম (৩২) — পিতা: আক্কাস মিয়া, দেলদুয়ার, টাঙ্গাইল। মাও. মুফতি মো. উসমান গনি (২৮) — পিতা: মৃত মোতালেব, ঝিনাইগাতী, শেরপুর।
মুফতি মো. আবু শোয়াইব — পিতা: মো. আফতার উদ্দীন, ধোবাউড়া, ময়মনসিংহ।

অন্যরা হলেন- সুমন ইসলাম সানি (২৬) — পিতা: মৃত রফিকুল ইসলাম, আটোয়ারী, পঞ্চগড়। আসাদুজ্জামান রীমন (২৬) — পিতা: ওসমান আলী, চান্দনা, বাসন, গাজীপুর।
মো. ফয়সাল (২৫) — পিতা: হাফিজ উদ্দিন, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status