ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
‎মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Saturday, 31 October, 2026, 2:58 PM

‎মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

‎মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

‎ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. মানিক মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মুক্তাগাছা থানায় মামলা রুজু করা হয়েছে। যার নং-২২ তারিখ ৩০/১০/২৬ইং।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে পৌর এলাকার আটানী বাজারে হেলাল ট্রেডার্স নামের একটি ঢেউটিনের দোকানের ভেতরের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিশুটি পাখির খাবার কিনতে আটানী বাজারে যায়। এ সময় অভিযুক্ত মানিক মিয়া তাকে ডেকে দোকানের ভেতরের একটি কক্ষে নিয়ে যান। সেখানে জোরপূর্বক শিশুটির ঘাড় ও গলায় চুমু দেওয়ার পাশাপাশি বলাৎকারের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটি কৌশলে নিজেকে ছাড়িয়ে দোকান থেকে বের হয়ে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে যায়।

‎এসময় শিশুটির কান্নার কারণ জানতে চাইলে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায় সে। পরে শিশুটির মা দোকানে গিয়ে বিষয়টি জানতে চাইলে দোকানমালিকসহ কয়েকজন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

‎১২ বছর বয়সী শিশুর সঙ্গে এমন ঘটনার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

‎


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status