ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
নাহিদ হাসান ইলিয়াস,ময়মনসিংহ
প্রকাশ: Saturday, 31 October, 2026, 2:51 PM

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ১ হাজার ১১৯ জন এবং ছাত্র ১ হাজার ১৮ জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক এবং কলেজ পরিদর্শক প্রফেসর এস.এম. আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. আ খ ম কামাল হাসান।

বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। তবে পরীক্ষায় অংশ নেয় ৭০ হাজার ৬৭৩ জন। এদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন।

পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৩৬ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২০ হাজার ৭০৭ জন। ফলাফলে পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা—উভয় ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

এ বছর বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। বিপরীতে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে মানবিক বিভাগে পাসের হার ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২ দশমিক ৭২ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা। এ জেলায় পাসের হার ৫৯ দশমিক ৩৩ শতাংশ। বাকি তিন জেলার মধ্যে শেরপুরে ৪৫ দশমিক ৬৫ শতাংশ, নেত্রকোনায় ৪৩ দশমিক ৯১ শতাংশ এবং জামালপুরে ৪৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সামগ্রিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে থাকলেও বোর্ডের সার্বিক পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। পাশাপাশি ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টিও এবারের ফলাফলে উল্লেখযোগ্য।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status