|
প্রেমে ব্যর্থ হয়ে টঙ্গীর বাসায় ইয়াবা তৈরির কারখানা, গ্রেপ্তার যুবক
নতুন সময় প্রতিনিধি
|
![]() প্রেমে ব্যর্থ হয়ে টঙ্গীর বাসায় ইয়াবা তৈরির কারখানা, গ্রেপ্তার যুবক টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে বাপ্পির বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান মেলে। সেখানে রাসায়নিক পদার্থ মজুতের পাশাপাশি ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, বাড়িটির ভেতরে গোপনে কারখানাটি স্থাপন করা হয়েছিল। সেখানে একটি ল্যাব ও গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে। অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। পুলিশের মতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির উদ্দেশ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান সংগ্রহ ও মজুত করার কথা স্বীকার করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি-টঙ্গী জোন) মো. এরশাদুল রহমান বলেন, অভিযান চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ তিনি চট্টগ্রাম ও কুমিল্লা এলাকা থেকে সংগ্রহ করেছিলেন। পুলিশ জানায়, গ্রেপ্তার বাপ্পি কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন। পরে ব্যক্তিগত জীবনে নানা ঘটনার পর মাদকাসক্ত হয়ে পড়েন বলে তিনি দাবি করেছেন। একপর্যায়ে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
