ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি, সবাই ফেল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 October, 2026, 2:49 PM

বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি, সবাই ফেল

বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি, সবাই ফেল

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৫৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো হলো—গাবতলীর তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

এর মধ্যে তছলিম উদ্দিন তরফদার কলেজের ৪৬ জন, বাগবাড়ি মডেল মহিলা কলেজের ৩ জন, গোসাইবাড়ি মহিলা কলেজের ২ জন, দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজের ২ জন এবং আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও পাঠদান পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ফল বিপর্যয়ের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status