ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরীমণির উন্মুক্ত বেবি বাম্পের ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 May, 2022, 2:15 PM

পরীমণির উন্মুক্ত বেবি বাম্পের ছবি ভাইরাল

পরীমণির উন্মুক্ত বেবি বাম্পের ছবি ভাইরাল

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। বিশেষ এই দিনটি পালনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন তারকারাও। মায়ের সঙ্গে ছবি কিংবা অল্প কথায় তারা শেয়ার করেন নিজেদের অনুভূতি! তবে একটু ব্যতিক্রমভাবে মা দিবস উদযাপন করেছেন চিত্রনায়িকা পরীমণি। নিজের উন্মুক্ত বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। গতকাল রবিবার (৮ মে) ফেসবুকে ছবিটি আপলোড করেন পরী। যেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ। ছবিটির ক্যাপশনে পরীমণি জানান, তিনি বর্তমানে গর্ভধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন। সঙ্গে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি জানা যায় মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। এরপর থেকেই সতর্ক জীবন যাপন করছেন তিনি। মাতৃত্বকালীন তিনি কোনো ঝুঁকি নিতে চান না। যে কারণে সব ধরনের শুটিং থেকে বিরত রয়েছেন তিনি।

তিনি বললেন, বাইরে থেকে কেউ আমার অনাগত সন্তানের ব্যাপারটা বুঝতে না পারলেও আমি কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছি। দিন যতই পার করছি, অনাগত সন্তানের উপস্থিতি বুঝতে পারছি। যতই দিন যাচ্ছে, দুই পরিবারের সবার মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে আমার অনাগত সন্তান নিয়ে। ছেলে না মেয়ে হবে, তা নিয়েও চলছে ভবিষ্যদ্বাণী। ইচ্ছা করলে এখনই জানা যায়। কিন্তু আমি চাচ্ছি না। থাক না একটু রোমাঞ্চকর অনুভূতি। তবে নব্বই ভাগ বলছে ছেলে হবে, দশ ভাগ বলছে মেয়ে। কিন্তু আমি চাই আমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক। এতটুকুই।

ঈদের আগের দিন চিত্রনায়ক স্বামী শরীফুল রাজ ও নানা শামসুল হককে সঙ্গে নিয়ে কক্সবাজার যান পরীমনি। ঈদটা সেখানেই উদযাপন করেছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status