|
সরিষাবাড়ী পৌরসভায় তীব্র সুপেয় পানির সংকট, এক সপ্তাহ ধরে ভোগান্তিতে ৯ শতাধিক গ্রাহক
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ী পৌরসভায় তীব্র সুপেয় পানির সংকট, এক সপ্তাহ ধরে ভোগান্তিতে ৯ শতাধিক গ্রাহক পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে স্থাপিত প্রায় ১ লাখ ৫০ হাজার গ্যালন ধারণক্ষমতার ওভারহেড পানির ট্যাংকের আওতাধীন ২ নম্বর পাম্প হাউসটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এর ফলে ওই পাম্পের ওপর নির্ভরশীল ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের শত শত পরিবারে পানি সরবরাহ কার্যত বন্ধ রয়েছে। ভুক্তভোগী গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে পানি না পাওয়ায় রান্না, গোসল, কাপড় ধোয়া এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা। পৌরসভার পানি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, পাম্পটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহের কাজ চলছে এবং মেরামত শেষ হলে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এদিকে পৌরসভার বাউসি বাজার, শিমলা বাজার ও রেলওয়ে স্টেশন এলাকার অন্যান্য পাম্প হাউস থেকে পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
