|
মাধবপুরে জাতীয় যুব দিবস উদযাপিত, দক্ষতা ও কর্মসংস্থানের ওপর জোর
আনিসুর রহমান মাধবপুর
|
![]() মাধবপুরে জাতীয় যুব দিবস উদযাপিত, দক্ষতা ও কর্মসংস্থানের ওপর জোর বেলা সাড়ে ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরুল হাসান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, উপজেলা মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা তরফদার, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির। বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি ত্বরান্বিত হবে। যুবকদের দক্ষতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের আত্মনির্ভরশীল করে তুলতে যুব উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অপসাংবাদিকতা ও সাইবার অপপ্রচারের শিকার সাংবাদিক আয়েশা আক্তার জেসিকা
মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
ডাকারের যুব অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের নেতৃত্বে যবিপ্রবির মোহা: আব্দুল্লাহ-হেল কাফি
কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ৯ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী কেউ পাস করেনি
