|
আলফাডাঙ্গায় যুবদলের নাম ভাঙ্গিয়ে তথাকথিত প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
|
আলফাডাঙ্গায় যুবদলের নাম ভাঙ্গিয়ে তথাকথিত প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রবিবার (১ নভেম্বর) বিকেলে পৌর সদর বাজারের চলন্তিকা মিষ্টির দোকানের সামনের দোতলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দলের ত্যাগ ও আদর্শকে কলঙ্কিত করার কোনো সুযোগ নেই। আলফাডাঙ্গায় যুবদলের নাম ভাঙ্গিয়ে কতিপয় একাংশের স্বার্থান্বেষী মহলের তথাকথিত প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে ধৃষ্টতা দেখানো হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান এবং পৌর বিএনপির সহ-সভাপতি বাশারুল বারীর যৌথ নেতৃত্বে সংবাদ সম্মেলনটি পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নোমিনুল ইসলাম সোহাগ ও মো. মনির হোসেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলীরাজ শরীফ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. তরিকুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ পৌর শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ুম শিকদার। এছাড়াও সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর যুবদলসহ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অপসাংবাদিকতা ও সাইবার অপপ্রচারের শিকার সাংবাদিক আয়েশা আক্তার জেসিকা
মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
ডাকারের যুব অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের নেতৃত্বে যবিপ্রবির মোহা: আব্দুল্লাহ-হেল কাফি
কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ৯ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী কেউ পাস করেনি
