ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ৯ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী কেউ পাস করেনি
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 31 October, 2026, 7:06 PM

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ৯ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী কেউ পাস করেনি

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ৯ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী কেউ পাস করেনি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেয়া কুড়িগ্রামের ৯ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী কেউ পাস করতে করেনি। এসব প্রতিষ্ঠানে মোট ৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে সব পরীক্ষার্থী ফেল করেছে।

আজ ৩১ অক্টোবর শনিবারএইচএসসি'র প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, কুড়িগ্রামে শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেন। নাগেশ্বরী মডেল কলেজ থেকে ১৫ জন, রাজারহাটের সিঙ্গার ডাবরির হাট কলেজ থেকে ১০ জন এবং সিঙ্গার ডাবরিরহাট বি.এল. হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন, নাগেশ্বরীর কুটি পায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন, ছিলাখানা মডেল কলেজ থেকে ৪ জন, উলিপুরের হজরত ফাতেমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন, চিলমারীর দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন এবং রাজারহাটের পাঙ্গারাণী লক্ষ্মী প্রিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় কেউ পাশ করতে পারেনি।

এদিকে, কুড়িগ্রাম জেলার সামগ্রিক ফলাফলও হতাশাজনক। এ বছর জেলায় ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৪ হাজার ৭৭৩ জন। জেলায় গড় পাসের হার ৪০ দশমিক ৭২ শতাংশ
জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ৫ হাজার ৬৮৩ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ৩৫ দশমিক ৯৫ শতাংশ। অন্যদিকে ৬ হাজার ৩৯ জন ছাত্রীর মধ্যে পাসের হার ৪৫ দশমিক ২১ শতাংশ। এ বছর জেলায় মোট ১৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ৫৯ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার মধ্যে কুড়িগ্রাম জেলার পাসের হারের অবস্থান ষষ্ঠ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status