ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’ নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Saturday, 31 October, 2026, 6:58 PM

মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’ নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম

মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’ নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম

‘আগামী পাঁচ বছর কোনো গ্রুপিং চলবে না। মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—স্থানীয় সাবেক এক চেয়ারম্যানকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে যুবদলের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, গত ১৬ বছর যুবদলের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। ১২ তারিখের নির্বাচনে যুবদলের নেতৃত্বের ভূমিকার কারণেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই যুবদলের প্রতি তাঁর দায়বদ্ধতা বেশি। যুবদল জনগণের সঙ্গে তাঁর সেতুবন্ধন।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান, নুরুল ইসলাম সোহাগ, ডা. মাঈন উদ্দিন বাহার, জাফর সাদিক, জসিম উদ্দিন মজুমদার, আবু ইউসুফ হাসান মানিক, আহসান উল্লাহসহ স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status