ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে ইসলামিক এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 31 October, 2026, 7:00 PM

ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে ইসলামিক এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে ইসলামিক এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার জসিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, চার শ্রেণিতে মোট ৪১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। এর মধ্যে ৩৯৯ জন পরীক্ষায় অংশ নেয় এবং অনুপস্থিত ছিল ১৬ জন।

কেন্দ্র সচিব মো. আবেদ আলী জানান, তৃতীয় শ্রেণিতে স্কুলের ৩৪ ও মাদ্রাসার ৯ জন, চতুর্থ শ্রেণিতে স্কুলের ৩৫ ও মাদ্রাসার ১৬ জন, ষষ্ঠ শ্রেণিতে স্কুলের ১৩৮ ও মাদ্রাসার ৩৮ জন এবং সপ্তম শ্রেণিতে স্কুলের ৯২ ও মাদ্রাসার ৫৩ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পর্যবেক্ষকেরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

তাঁরা বলেন, এ ধরনের মেধা মূল্যায়নমূলক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status