ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামে বিজিবি'র অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামাল জব্দ ১ ব্যক্তি আটক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 31 October, 2026, 6:52 PM

কুড়িগ্রামে বিজিবি'র অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামাল জব্দ ১ ব্যক্তি আটক

কুড়িগ্রামে বিজিবি'র অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামাল জব্দ ১ ব্যক্তি আটক

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।

আজ ৩১ অক্টোবর শনিবার কুড়িগ্রাম বিজিবি'র  ব্যাটালিয়ন- ২২ তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। বিজিবি'র ব্যাটালিয়ন- ২২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে ১ ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status