ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে যুবকের কথা, মুহূর্তে হলেন লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 19 November, 2020, 10:52 PM

রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে যুবকের কথা, মুহূর্তে হলেন লাশ

রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে যুবকের কথা, মুহূর্তে হলেন লাশ

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে আহম্মেদ আলী শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের ওজিবুল্লাহ শেখের ছেলে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই যুবক তার আত্মীয়ের বিয়েতে এসে রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাটা পড়ে আহম্মেদ আলী শেখ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে থানার সহকারী এএসআই নুরুল হুদা জানান, লোকমুখে ঘটনা শুনেছি। লাশ উদ্ধারে লোক পাঠানো হয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান রেদুম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status