ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বিস্ফোরণের ৪৬ বছর পর অভিযুক্ত গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 10:56 PM

বিস্ফোরণের ৪৬ বছর পর অভিযুক্ত গ্রেফতার

বিস্ফোরণের ৪৬ বছর পর অভিযুক্ত গ্রেফতার

ইংল্যান্ডের বার্মিংহামে ১৯৭৪ সালে ঘটা এক বিস্ফোরণের ঘটনার ৪৬ বছর পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের পুলিশ ও সন্ত্রাসবিরোধী শাখার কর্মকর্তারা বেলফাস্ট থেকে ৬৫ বছরের সেই ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বার্মিংহামের ঘটনার জন্য তাকেই দায়ী মনে হচ্ছে। উত্তর আয়ারল্যান্ডের একটি থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, বার্মিংহামে ভয়াবহ সেই বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আহত হয়েছিলেন ১৮২ জন। আইরিশ জাতীয়তাবাদীরা তখন উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের প্রতিবাদে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত ছিলেন। ওই বিস্ফোরণ ব্রিটেনের ইতিহাসে সব চেয়ে বড় বিস্ফোরণের ঘটনার মধ্যে একটি। সূত্র: ডয়চেভেলে

সম্পাদনায়: রেদুয়ান রেদুম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status