ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বিয়ের প্রলোভনে প্রেমিকের ডাকে সাড়া, ধানক্ষেতে ফেলে দলবদ্ধ ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 19 November, 2020, 10:49 PM

বিয়ের প্রলোভনে প্রেমিকের ডাকে সাড়া, ধানক্ষেতে ফেলে দলবদ্ধ ধর্ষণ

বিয়ের প্রলোভনে প্রেমিকের ডাকে সাড়া, ধানক্ষেতে ফেলে দলবদ্ধ ধর্ষণ

নরসিংদীর শিবপুরে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ নির্যাতিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কুন্দারপাড়ার একটি ধানক্ষেদে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন বুধবার রাতে শিবপুর মডেল থানায় ধর্ষণের মামলা করে নির্যাতিতা ওই নারী।

এ ঘটনায় রাতেই রায়পুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, রায়পুরা উপজেলার সাহেরচর এলাকার মোমরেজ খানের ছেলে  আক্তার হোসেন এবং অপরজন একই এলাকার জামির আলীর ছেলে রহিম খান। এ ঘটনার অপর অভিযুক্ত মোমেন ওরফে মোনায়েম খান পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী ওই নারী নরসিংদী সদর উপজেলার একটি মোমবাতি ফ্যাক্টরিতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একই স্থানে কাজ করতে গিয়ে পরিচিত হয় সালমা আক্তার নামে এক নারীর সঙ্গে। তার সূত্র ধরে সালমার ভাই অভিযুক্ত আক্তার হোসেনের সঙ্গে মোবাইলে কথোপকথন চলে, গড়ে উঠে প্রেমের সম্পর্ক।

এরই জেরে গত মঙ্গলবার বিয়ের কথা বলে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন আক্তার হোসেন। পরবর্তীতে আক্তার হোসেন তার দুই সহযোগীসহ সিএনজি যোগে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। পরে একটি নির্জন স্থানের ধানক্ষেতে ফেলে পালাক্রমে ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

এ ঘটনার পরদিন বুধবার রাতে আক্তার হোসেনসহ তিনজনকে আসামি করে মামলা করেন নির্যাতিতা ওই নারী। রাতেই অভিযুক্ত দুজন আসামিকে গ্রেফতার করলেও অপর আরেক অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।

শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) আবদুল কালাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছি। তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকেও গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদনায়: রেদুয়ান রেদুম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status