ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সিমেন্টের বস্তায় মোড়া তরুণীর মরদেহ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 10:44 PM

সিমেন্টের বস্তায় মোড়া তরুণীর মরদেহ উদ্ধার

সিমেন্টের বস্তায় মোড়া তরুণীর মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গের একবালপুর থেকে সিমেন্টের বস্তায় মোড়া এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে একবালপুর থানা এলাকার মহম্মদ আলি রোড থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সকালে একটি সিমেন্টের বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সেটি খুলতেই হতবাক হয়ে যান তারা। ভিতরে ছিল হাত-পা মোড়া অবস্থায় এক তরুণীর দেহ। সঙ্গে সঙ্গেই থানায় খবর দেন তারা।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ওই তরুণীর দেহে আঘাতের চিহ্ন ও গলায় ক্ষত রয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম সাবা খাতুন। বয়স ২০ বছর। তিনি ওয়াটগঞ্জে বড় বোনের কাছে থাকতেন। তবে গত দু’মাস ধরে ওয়ারিশ লেনে রেশমা নামে এক বান্ধবীর বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকছিলেন তিনি।

ঘটনার আগের দিন, অর্থাৎ বুধবার সন্ধ্যায় তার মোবাইল ফোনে একটি কল আসে। তার পরই তিনি বেরিয়ে যান। পরে তার মোবাইল ফোন বন্ধ থাকায় বাড়ির লোকেরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পর দিন সকালে তার দেহ উদ্ধার হয়।

নিহত তরুণীর মোবাইল ফোনের খোঁজ এখনো মেলেনি। কে বা কারা তাকে খুন করে ব্যস্ত এলাকায় এ ভাবে ফেলে দিয়ে গেল, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। খুনের কারণও খতিয়ে দেখা হচ্ছে। প্রেমঘটিত কোনো কারণে তাকে খুন হতে হল কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সম্পর্কজনিত কারণে ওই খুন হলেও হয়ে থাকতে পারে। বস্তুত, যে ভাবে ওই তরুণীকে খুন করে দেহটি সিমেন্টের বস্তায় ভরে ফেলে যাওয়া হয়েছে, তাতে প্রতিহিংসার বশে ওই খুন হয়ে থাকতে বলেও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে এ সবই এখনও তদন্তসাপেক্ষ। আপাতত দেহটি ময়নাতদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: আনন্দবাজার

সম্পাদনায়: রেদুয়ান রেদুম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status