ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ভ্যাকসিন ছাড়াই মোকাবিলা করতে হবে করোনার দ্বিতীয় দফার সংক্রমণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 10:37 PM

ভ্যাকসিন ছাড়াই মোকাবিলা করতে হবে করোনার দ্বিতীয় দফার সংক্রমণ

ভ্যাকসিন ছাড়াই মোকাবিলা করতে হবে করোনার দ্বিতীয় দফার সংক্রমণ

বিশ্বের অনেক দেশেই শুরু হয়েছে করোনা মহামারির দ্বিতীয় দফার সংক্রমণ। তবে কোনো কার্যকর ভ্যাকসিন বাজারে আসেনি এখনো। বর্তমান এই পরিস্থিতিতে ভ্যাকসিন ছাড়াই করোনার এই দ্বিতীয় ঢেউকে মোকাবিলা করতে হবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক পরিচালক মাইকেল জে. রায়ান বলেছেন, করোনার দ্বিতীয় দফার সংক্রমণ মোকাবেলা অবশ্যই ভ্যাকসিন ছাড়াই করতে হবে। কারণ এ সময়ের মধ্যে ভ্যাকসিন এসে পৌঁছাবে না।

তিনি এ সতর্ক বার্তা জানিয়ে আরো বলেন, ভ্যাকসিনকে একক কোন যাদুকরী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে জনগণের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, যে কোন জায়গায় উল্লেখযোগ্য পর্যায়ে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছাতে চার থেকে ছয়মাস সময় লাগবে।

অথচ অনেক দেশে করোনা দ্বিতীয় সংক্রমণ ঢেউ চলছে এবং তা চলবে। আমাদেরকে ভ্যাকসিন ছাড়াই সংক্রণের চূড়া মোকাবেলা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি সতর্ক করে আরো বলেন, কেউ কেউ ভ্যাকসিনকেই একমাত্র সমাধান বিবেচনা করছে। কিন্তু আমরা যদি ভ্যাকসিনকেই একমাত্র সমাধান ভাবি তাহলে কোভিড-১৯ জিরো পর্যায়ে পৌঁছাবে না।

সম্পাদনায়: রেদুয়ান রেদুম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status