ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মিরপুরের ঝুটপট্টিতে আগুন নিয়ন্ত্রণে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 5:06 PM

মিরপুরের ঝুটপট্টিতে আগুন নিয়ন্ত্রণে

মিরপুরের ঝুটপট্টিতে আগুন নিয়ন্ত্রণে

ঢাকার মিরপুরের ঝুটপট্টিতে আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এখনও ভবনের ভেতরে থেকে থেকে আগুন জ্বলে ওঠায় কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি।
 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, বেলা ১টা ২৫ মিনিটে পল্লবী থানার মিরপুর ১০ নম্বর এলাকার ঝুটপট্টিতে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করে।

মিরপুর ফায়ার সার্ভিসের আর এক কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভাতে এগিয়ে আসে।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ভবনটির একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status