ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
কুকুরের হুঙ্কারে ভীত বাঘ, চমকে গেলেন নেটিজেনরা (ভিডিওসহ)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 5:06 PM

কুকুরের হুঙ্কারে ভীত বাঘ, চমকে গেলেন নেটিজেনরা (ভিডিওসহ)

কুকুরের হুঙ্কারে ভীত বাঘ, চমকে গেলেন নেটিজেনরা (ভিডিওসহ)

দশটা কুকুরের বাচ্চার চেয়ে একটা বাঘের বাচ্চাও ভালো। কথিত বাক্যটি বাঘের সাহসের মাত্রা বুঝাতে বলা হয়। কিন্তু প্রকৃতির দেয়া বিশেষ বৈশিষ্ট্য হয়তো দুর্বল প্রাণীকে অধিক শক্তিশালী রূপে আবির্ভূত করতে পারে। তেমনি ঘুমন্ত কুকুরকে আক্রমণ করে বিপাকে পড়ে একটি চিতা বাঘ। কুকুরের হুঙ্কারে ভীত বাঘটি অবশেষে পালিয়ে যেতে সক্ষম হয়। এমন দৃশ্যের একটি ভিডিও দেখে চমকে গেছেন নেটিজেনরা।

২০১৯ সালের ১৬ মে এক মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও ইউটিউবে আপলোড করা হয়। শনিবার বিকেলে পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৯৭৪ অনলাইন ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন।

ওই ভিডিওতে দেখা যায়, সড়কের মধ্যে লাল রঙের কুকুর ঘুমিয়ে ছিল। হঠাৎ সড়কের পাশের জঙ্গল থেকে চিতা বাঘ ঘুমন্ত কুকুরটির ঘাড়ে কামড় বসায়। তৎক্ষণাৎ কুকুরটি জেগে চিতাকে প্রতিরোধের চেষ্টা করে।এরপর তার চিরাচরিত হুঙ্কার অস্ত্র প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে বাঘ ভীত হলে জঙ্গলে পালিয়ে যায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status