ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
রোনালদিনহোকে জেল থেকে ছাড়াতে ৩৩ কোটি দিলেন মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 4:04 PM

রোনালদিনহোকে জেল থেকে ছাড়াতে ৩৩ কোটি দিলেন মেসি

রোনালদিনহোকে জেল থেকে ছাড়াতে ৩৩ কোটি দিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে তাদের দেশ একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। তবে ক্লাব ফুটবলে একসময় সতীর্থ ছিলেন তাঁরা। এবার সেই সতীর্থ ফুটবলার ব্রাজিলের রোনালদিনহোর পাশে দাঁড়াচ্ছেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার লিওনেল মেসি। ভুয়া পাসপোর্ট রাখার অভিযোগে প্যারাগুয়ে সরকার ব্রাজিলের তারকা ফুটবলারকে জেলবন্দি করেছে। তাঁকে জেল থেকে ছাড়াতে মেসি বিপুল অঙ্কের টাকা খরচ করছেন বলে খবর। নিয়োগ করেছেন আইনজীবীও। যা দেখে ফুটবল প্রেমীরা বলছেন, ফুটবলের বেনজির ঐক্য।

প্রসঙ্গত, জাল পাসপোর্ট সহ হোটেল থেকে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনালদিনহো ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে ব্রাজিলিয়ান সুপারস্টারকে গ্রেপ্তার করে সেই দেশের পুলিশ। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, হোটেলের ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ জাল পাসপোর্ট সহ বেশ কিছু ভুয়ো নথিপত্র পায়। যার জেরে রোনালদিনহো ও তাঁর ভাই রবের্তোকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে প্যারাগুয়ের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, প্রাক্তন বিশ্বসেরা ফুটবলারের কাছে জাল পাসপোর্ট ছিল। এই অপরাধেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, রোনালদিনহো পাসপোর্টে তাঁর নাম, জন্মস্থান ও জন্ম তারিখ ঠিকঠাক থাকলেও তাঁর নাগরিকত্ব লেখা ছিল প্যারাগুয়ের। তারপর থেকেই প্যারাগুয়ের জেলে রয়েছেন এক সময়ের বিপক্ষ ফুটবল দলের ত্রাস রোনালদিনহো। আইন বলছে তাঁদের প্রায় ছ’‌মাস জেলে কাটাতে হবে।

সূত্রের খবর, রোনালদিনহোর পাসপোর্ট আগেই বাজেয়াপ্ত করেছে ব্রাজিল সরকার। এরপরই কার্যত তাঁকে ভুয়া পাসপোর্টের আশ্রয় নিতে হয় বলে সূত্রের খবর। কিন্তু তাঁর এই পরিস্থিতির জন্য সামান্য বিচলিত নন রোনালদিনহো। বরং জেলের ভিতরেও খোশ মেজাজেই আছেন তিনি। রীতিমতো রাজার হালে দেদার সই বিলি করছেন। এদিকে তাঁকে জেল থেকে ছাড়াতে উঠেপড়ে লেগেছেন লিওনেল মেসি।

রোনালদিনহো একসময় বার্সিলোনায় খেলতেন। মেসির ফুটবল জীবনের শুরুর দিকে তাঁর সতীর্থ ছিলেন রোনালদিনহো। শুধু সতীর্থই নন, বলা হয় সে সময় মেসির মেন্টর ছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। সেই সতীর্থের দুর্দিনেই এবার পাশে দাঁড়ালেন মেসি। জানা গিয়েছে, তিনি প্রায় ৩৩ কোটি টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করছেন। তাঁরা আগামী সপ্তাহেই প্যারাগুয়ে যাবেন। সেখানকার আদালতে রোনালদিনহোর মুক্তির জন্য সওয়াল করবেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status