ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ইনজেকশন দেয়ার পরই রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 4:08 PM

ইনজেকশন দেয়ার পরই রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

ইনজেকশন দেয়ার পরই রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে। উপজেলার ঘড়িসার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষোভ করে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে মৃতের স্বজন ও এলাকাবাসী। মৃত আকলিমা বেগম (৪৩) উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের সালধ গ্রামের ইয়ার বক্স ব্যাপারীর স্ত্রী।

আকলিমার মেয়ে আশামনি জানান, তার মা বেশ কিছুদিন ধরে নাকের পলিপাস জনিত সমস্যায় ভুগছিলেন। গত মাসের শেষের দিকে ঘড়িসার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ মিজানুর রহমানকে দেখান। সবকিছু দেখে আকলিমাকে দুই সম্পাহ পর আসতে বলেন চিকিৎসক।

সে অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় তাকে ক্লিনিকে নেয়া হয়। ক্লিনিকের চিকিৎসক মিজানুর রহমান পরীক্ষা-নিরীক্ষা করে অপারেশনের জন্য অবশের একটি ইনজেকশন দেন। কিছুক্ষণের মধ্যে তার মায়ের অবস্থার অবনতি হয়। এ সময় মাকে দেখতে চাইলে দেখতে দেননি চিকিৎসক। আড়াই ঘণ্টা পর চিকিৎসক বলেন আকলিমার অবস্থা ভালো না; তাকে ঢাকা নিতে হবে। এরপরই ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে আকলিমাকে উঠিয়ে দেয়। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মায়ের মৃত্যু হয়।

এদিকে ভুল চিকিৎসায় আকলিমার মৃত্যু হওয়ায় হাসপাতালে গিয়ে বিক্ষোভ শুরু করে মৃতের স্বজন ও এলাকাবাসী। একপর্যায়ে উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালায় তারা।

এ বিষয়ে জানতে আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ মিজানুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

হাসপাতালের পরিচালক সেকেন্দার আলী হাওলাদার বলেন, রোগীর নাকে পলিপাস ছিল। সন্ধ্যায় তাকে অবশের ইনজেকশন দেন চিকিৎসক। অপারেশন শেষে জ্ঞান ফিরেছে তার। এরপরই তার মৃত্যু হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) এসএম আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব আমরা। তবে রোগীর পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status