ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ট্রাম্প বিশ্বের সবচেয়ে জঘন্য মিথ্যাবাদী: হিজবুল্লাহ মহাসচিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 3:57 PM

ট্রাম্প বিশ্বের সবচেয়ে জঘন্য মিথ্যাবাদী: হিজবুল্লাহ মহাসচিব

ট্রাম্প বিশ্বের সবচেয়ে জঘন্য মিথ্যাবাদী: হিজবুল্লাহ মহাসচিব

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের সবচেয়ে জঘন্য মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন। চলমান করোনাভাইরাস মহামারি সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র স্বচ্ছতাকে এড়িয়ে চলছে বলে উল্লেখ করে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনার বিরুদ্ধ চলমান লড়াইয়ের সঙ্গে বিশ্বযুদ্ধের মিল রয়েছে। আর এ যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্প ও তার সঙ্গীরা জঘন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন বলে জানান তিনি।

করোনাভাইরাসের ঝুঁকিকে হালকা করে দেখানোর চেষ্টা ট্রাম্প করছে উল্লেখ করে তিনি আরো বলেন, করোনায় আক্রান্তদের সঠিক সংখ্যা যুক্তরাষ্ট্র প্রকাশ করছে না। একই অভিযোগ ব্রিটেনের বিরুদ্ধেও করেন তিনি।

এদিকে করোনা বিরোধী লড়াইয়ে ইরানের প্রশংসা করেন হিজবুল্লাহ মহাসচিব। তেহরানের দেয়া ওয়াশিংটনের সহায়তা প্রস্তাব প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি বলেন, করোনা বিরোধী লড়াইয়ে আমেরিকার সহায়তার দরকার ইরানের নেই। বরং ইরানের ওপর আরোপিত মার্কিন একতরফা নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিত বলে জানান তিনি।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশে উহান শহরে প্রথমে শনাক্ত হওয়া করোনভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন  প্রায় ১ লাখ ৪৫ হাজার ৬৮১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩২ জন। সূত্র: প্রেসটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status