|
নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর
নতুন সময় ডেস্ক
|
![]() নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে বিশ্ব চ্যাম্পিয়নরা লড়বে এবারের আসরের চমক জাগানিয়া দলটির বিপক্ষে। চ্যাম্পিয়নদের রক্ষণভাগের ভরসা রোমেরে চোট পান গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে। ৫৭তম মিনিটে হাঁটুর চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। ২৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক শনিবার জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে খেলেননি, যেখানে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি প্রথম একাদশে সুযোগ পান। ওই ম্যাচের পর কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তিনি আত্মবিশ্বাসী যে নকআউট পর্বের জন্য রোমেরো সুস্থ হয়ে উঠবেন। রোববার গোটা দল ছিল বিশ্রামে। সোমবার ক্যানসাস সিটিতে অনুশীলনে ফিরেছে তারা এবং রোমেরো দলের বাকিদের সঙ্গেই অনুশীলনে অংশ নিয়েছেন। গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
