ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
চীনফেরত শিক্ষার্থী কোয়ারেন্টাইনে, অসুস্থ বাবাও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 7:20 PM

চীনফেরত শিক্ষার্থী কোয়ারেন্টাইনে, অসুস্থ বাবাও

চীনফেরত শিক্ষার্থী কোয়ারেন্টাইনে, অসুস্থ বাবাও

দিনাজপুরে চীনফেরত এক শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত মাসের ২৭ তারিখ চীনের জেজিয়াং প্রদেশ থেকে মালয়েশিয়া হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিনাজপুরে আসেন ওই শিক্ষার্থী।


জানা গেছে, ১৩ দিন আগে চীনফেরত ওই শিক্ষার্থী জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ায় নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। একই সঙ্গে করোনাভাইরাস সন্দেহে তাকে হোম কোয়ারেন্টাইনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, চীন থেকে সুস্থ অবস্থায় বাড়িতে আসেন ওই শিক্ষার্থী। ৩ দিন আগে জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত হন তিনি। তার একদিন পরই ওই শিক্ষার্থীর বাবা জ্বর-সর্দিতে আক্রান্ত হন।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুছ কুদ্দুছ বলেন, দিনাজপুরের যেসব শিক্ষার্থী কিছুদিনের মধ্যে চীন থেকে বাংলাদেশে এসেছে তাদের সবাইকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছিলাম। এরই মধ্যে মঙ্গলবার দিনাজপুর শহরের উপশহর এলাকায় একজনের অসুস্থ হওয়ার খবর পাই। অসুস্থ ব্যক্তি চীনের জেজিয়াং প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। খবর পেয়ে রাতেই একটি মেডিকেল টিম নিয়ে ওই শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করি। তার শরীরের তাপমাত্রা বেশি হলেও করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বাবার শরীরেও একই রকম উপসর্গ লক্ষ্য করা গেছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে ঢাকার আইইডিসিআর’কে বিষয়টি জানানো হয়। বুধবার রংপুর সংস্থাটির ২ সদস্যের একটি দল অসুস্থ শিক্ষার্থীর নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। তারা ওই নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠাবেন। সেখান থেকে বিষয়টি আমাদের নিশ্চিত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status