ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বউভাতের বদলে জানাজায় অংশ নিল এলাকাবাসী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 7:20 PM

বউভাতের বদলে জানাজায় অংশ নিল এলাকাবাসী

বউভাতের বদলে জানাজায় অংশ নিল এলাকাবাসী

নববধু নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর ডোমার উপজেলায় আজ বুধবার দুপুরে  বিয়ে বাড়িতে বউভাত অনুষ্ঠানের বদলে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিয়ে শেষে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর ডোমার উপজেলায় দুই বরযাত্রী নিহত ও পাঁচজন আহত হয়।

মঙ্গলবার রাতে ডোমার-দেবীগজ্ঞ সড়কের পাগলা বাজার আমতলী এলাকায় ট্রাক্টর ও মাইক্রোবাসের (ঢাকা মেট্রো –চ ১১-৮৪৫৮) মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে। আহতরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এলাকায় শোকের মাতম। নিহতরা হলো রুনা বেগম (৪০) ও সখিনা বেগম (৫৫)।

বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন জানান, গ্রামে আমরা সবাই ভীষণ কষ্ট পোয়েছি। সবাই বউভাত খেতে এসে জানাজা পড়ল। ঘটনাটি দুঃখজনক। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশে আহত সকলের সাময়িক চিকিৎসা ব্যয় বহন করছে ডোমার থানা পুলিশ। রাতেই ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। দ্রুত ট্রাক্টরচালককে আটক করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status