ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
পানি দিতে দেরি হওয়ায় ভাবি-ভাতিজাকে পিটিয়ে রক্তাক্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 7:19 PM

পানি দিতে দেরি হওয়ায় ভাবি-ভাতিজাকে পিটিয়ে রক্তাক্ত

পানি দিতে দেরি হওয়ায় ভাবি-ভাতিজাকে পিটিয়ে রক্তাক্ত

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাবি ও তার ২ বছরের শিশুপুত্রকে রক্তাক্ত করেছে দেবর। গুরুতর আহত রোকশেদা (৩০) ও তার পুত্র ইয়াছিনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর আমিরখানী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী রোশেদাকে তার দেবর ফয়েজ মিয়া তুচ্ছ ঘটনা নিয়ে হাতুড়ি দিয়ে বেধরক পিটিয়ে রক্তাক্ত করেছে। এসময় তার কোলে থাকা শিশুপুত্র ইয়ছিনও রক্ষা পায়নি। তার মুখে আঘাত করে জখম করেছে পাষণ্ড চাচা ফয়েজ মিয়া। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত রোকশেদা জানান, তার দেবর ফয়েজ প্রায় সময়ই তাকে কোনও কারন ছাড়াই মারধর করে। ঘটনার দিন তাকে পানি এনে দিতে দেরি করায় সে রোকশেদার ওপর চড়াও হয়। হাতুড়ি দিয়ে পিটিয়ে রোকশেদা ও তার ২ বছরের অবুঝ শিশুটিকে জখম করে সে।

এ সম্পর্কে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজীত কুমার জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status