ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বাংলা শকুন ও বাজপাখি অবমুক্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 7:17 PM

বাংলা শকুন ও বাজপাখি অবমুক্ত

বাংলা শকুন ও বাজপাখি অবমুক্ত

দেশের বৃহত্তম দ্বিতীয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হবিগঞ্জের চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে বিলুপ্ত প্রজাতির বাংলা শকুন ও বাজপাখি অবমুক্ত করা হয়েছে। বুধবার রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের গভীর বনে বাজপাখি অবমুক্ত করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মো. জাকারিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, হবিগঞ্জ জেলার সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেন, কালেঙ্গা রেঞ্জ অফিসার মো. আলাউদ্দিন, বন বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ স্থানীয় লোকজন।

প্রসঙ্গ, মুজিব শতবর্ষ উপলক্ষে সিলেট বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন সিলেট টিলাঘর ইকোপার্ক থেকে পাখি দুটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর  করেন। পরে বাংলাদেশের একমাত্র ‘শকুন নিরাপদ আশ্রয়কেন্দ্র’রেমা ময়নাবিল এলাকায় বাংলা শকুনটি অবমুক্ত করা এবং বাজপাখি কালেঙ্গা গভীর বনাঞ্চচলের ভিতরে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status