ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ভৈরবে ৩৫ জন হোম কোয়ারেন্টাইনে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 5:52 PM

ভৈরবে ৩৫ জন হোম কোয়ারেন্টাইনে

ভৈরবে ৩৫ জন হোম কোয়ারেন্টাইনে

কিশোগঞ্জে ভৈরবে পৌর এলাকা ও সাতটি ইউনিয়নের করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে ৩৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা গত ৩ দিনে ইতালি, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া ও দুবাই থেকে আসা বাংলাদেশি। এদের সবার বাড়ি ভৈরব উপজেলায়। স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের শতাধিক মাঠকর্মীর মাধ্যমে সন্দেহজনক প্রবাসীদের নজর রাখা হয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধ কমিটির মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রামে খোঁজখবর নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হতে পারে সন্দেহে ৩৫ জনকে তালিকাভুক্ত করা হয়। তালিকা অনুযায়ী প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদেরকে কমিটির মাধ্যমে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

ভৈরবের প্রায় ২০ হাজার নাগরিক ইতালিসহ অন্যান্য দেশে অধিবাসী হিসেবে কর্মরত আছে। এর মধ্যে প্রতিমাসে কমপক্ষে শতাধিক মানুষ আসা-যাওয়া করে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা সিলেট মহাসড়কে নির্মাণাধীন ট্রমা সেন্টার হাসপাতালকে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। এই আইসোলেশন সেন্টারে রোগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।

নির্মাণাধীন ট্রামা সেন্টারে কিশোরগঞ্জ, ভৈরব ও ব্রা‏হ্মণবাড়িয়া জেলা থেকে করোনাভাইরাস আক্রান্ত হতে পারে সন্দেহে সবধরনের রোগী আইসোলেশন সেন্টারে আসার সুযোগ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, সন্দেহজনক ৩৫ জনের মধ্যে সৌদি আরব ও ইতালি থেকে আসা লোকজন বেশি। এর মধ্যে দুজন নারী রয়েছে। আমরা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সর্তক রয়েছি। আমাদের বিভিন্ন স্তরের শতাধিক মাঠকর্মী এ কাজে নিয়োজিত।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনাভাইরাস আক্রান্ত প্রতিরোধ কমিটির প্রধান লুবনা ফারজানা কালের কণ্ঠকে জানান, সবধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা সজাগ আছি, বিভিন্ন দেশ থেকে আসা ৩৫ জনকে নির্দিষ্ট সীমানায় থাকতে বলা হয়েছে। তারা যেন নিজ বাড়ি থেকে বের না হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status