ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
পুত্রবধূর সঙ্গে ঝগড়ায় জীবন দিলেন শাশুড়ি
নুতন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 5:45 PM

পুত্রবধূর সঙ্গে ঝগড়ায় জীবন দিলেন শাশুড়ি

পুত্রবধূর সঙ্গে ঝগড়ায় জীবন দিলেন শাশুড়ি

গোপালগঞ্জের মুকসুদপুরে পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে গীতা বালা নামে এক শাশুড়ি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার কলিগ্রামে এ ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

উপজেলার কলিগ্রাম চর গ্রামের প্রেমচান বালার স্ত্রী গীতা বালার সঙ্গে পুত্রবধূ পপি বালার সঙ্গে শাশুড়ির দুপুরে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই জের ধরে সন্ধ্যায় সবার অজান্তে ঘরে থাকা বিষপান করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পলিশ ফাঁড়ির এসআই মো. আউয়াল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status