ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 February, 2020, 11:36 AM

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

নোয়াখালী শহরের মাইজদীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নাছরিন আক্তার বৃষ্টি (২৬) নামে এক গৃহবধূ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের গুডহিল কমপ্লেক্স হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূ নাছরিন আক্তার বৃষ্টি নোয়াখালী পৌরসভার উজ্জ্বলপুর এলাকার কাতার প্রবাসী মো. মোহনের স্ত্রী।

এদিকে এক সঙ্গে চার সন্তানের জন্ম দেয়ায় বৃষ্টির পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তার ভগ্নিপতি ইউছুফ সুমন ও বড় ভাই মো. আজাদ জানান, শনিবার দুপুরে প্রসব ব্যথা উঠলে দ্রুত বৃষ্টিকে গুডহিল কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যার দিকে ডা. লুৎফুন নাহারের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তান প্রসব করেন তিনি। প্রথমে এক কন্যা সন্তানের জন্ম হয়। এরপর একে একে তিন ছেলের জন্ম দেন বৃষ্টি।

গৃহবধূ নাছরিন আক্তার বৃষ্টি জানান, প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে তার কথা হয়েছে। তিনি এবং তার স্বামী চার সন্তান পেয়ে বেজায় খুশি। আল্লাহ যেন সন্তানদের সুস্থ রাখেন সে জন্য সবার কাছে দোয়া চান এই দম্পতি।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতক ওই চার শিশু স্বাভাবিক সময়ের আগে জন্ম নেয়ায় ওজন তুলনামূলক কম হয়েছে।

গুডহিল কমপ্লেক্স হাসপাতালের শিশু চিকিৎসক কর্ণজিৎ মজুমদার জানান, নবজাতকদের স্বাভাবিক ওজন হলো আড়াই কেজি। কিন্তু এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাদের কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে তারা শ্বাসকষ্টে ভুগছে। বর্তমানে তাদের হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এই শিশুদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status