ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাইকগাছায় প্রস্রাব করারকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Monday, 8 June, 2026, 2:02 PM

পাইকগাছায় প্রস্রাব করারকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

পাইকগাছায় প্রস্রাব করারকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

খুলনার পাইকগাছায় প্রস্রাব করারকে কেন্দ্র করে মোঃ হাসান সরদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ হাসান সরদার উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মালেক সরদারের ছেলে।  

ঘটনাটি ঘটেছে , রবিবার (৭ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে।নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদখালী গরুর হাট এলাকায় চায়ের দোকানের পাশে প্রস্রাব করাকে কেন্দ্র করে কুদ্দুস নামে এক ব্যক্তির সঙ্গে হাসানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পূর্বশত্রুতার জেরে ১০ থেকে ১২ জন ব্যক্তি তাকে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রস্রাব করারকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে হাসান সরদারকে মারধর করলে গুরুতর আহত অবস্থায় তাকে রাত ৯টা ২০ মিনিটে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন কুমার সরদার জানান, হাসপাতালে আনার আগেই হাসান সরদারের মৃত্যু হয়েছে।
থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, নিহতের মাথা ও হাতে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া তার পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status