ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Wednesday, 28 October, 2026, 7:23 PM

দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

সাবান ও পরিষ্কার পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার মতো একটি সহজ অভ্যাসই কমিয়ে দিতে পারে অনেক বড় সংক্রমণের ঝুঁকি। অপরিষ্কার হাতের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে নানা ধরনের জীবাণু। যার ফলে সর্দি-কাশি ও গলাব্যথাসহ হতে পারে বিভিন্ন সংক্রমণ। ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি ও সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।

    উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দীনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আলী আজগর, দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ জিন্নাহ এবং সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার সহ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status