|
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ ব্যবসায়ীর পাশে জেলা প্রশাসন, পেলেন আর্থিক সহায়তা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ ব্যবসায়ীর পাশে জেলা প্রশাসন, পেলেন আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ জন ব্যবসায়ীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) সকালে ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০টি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চেক বিতরণ অনুষ্ঠানের আগে জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
