ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশেষ অভিযানে ডেভিল, জুয়াড়ি, কিশোর গ্যাং ও মাদকসেবীসহ মোট ২২ জন গ্রেফতার
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Monday, 8 June, 2026, 9:36 PM

বিশেষ অভিযানে ডেভিল, জুয়াড়ি, কিশোর গ্যাং ও মাদকসেবীসহ মোট ২২ জন গ্রেফতার

বিশেষ অভিযানে ডেভিল, জুয়াড়ি, কিশোর গ্যাং ও মাদকসেবীসহ মোট ২২ জন গ্রেফতার

আজ ০৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এ সার্বিক দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের তত্ত্বাবধানে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ডেভিল, জুয়াড়ি, কিশোর গ্যাং সদস্য ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সর্বমোট ২২ ( বাইশ ) জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি এবং সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যাচ্ছে। জননিরাপত্তা ও শান্তি - শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার বলেন,জনগণের সহযোগিতাই পুলিশের শক্তি। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status